দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব, জানা গেল আসল কারণ

অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা।ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির জিজান প্রদেশে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর গালফ নিউজের।

আর্থিক বিরোধের জেরে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছে বলে জানা গেছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ওই দুই ব্যক্তি ভারতীয় নাগরিককে একটি গাড়িতে তুলে একটি খোলা মাঠে নিয়ে যায়। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার মৃত্যু নিশ্চিত করতে তার মুখে কীটনাশক ছিটিয়ে দেয়। মরুর বালুতে দাফনের জন্য তারা অনেক চেষ্টা করে।

এ ঘটনার পর ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিকের লাশ দাফনের চেষ্টা করে। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে তারা। দীর্ঘ তদন্ত শেষে ওই দুই বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।

আদালতের রায়ের বিরুদ্ধে সৌদি আরবের সুপ্রিম কোর্টে আপিল করেন অভিযুক্তের আইনজীবীরা। পরে সৌদি আরবের রাজকীয় আদালত তাদের চূড়ান্ত সাজা বহাল রাখে।

Comments

Popular posts from this blog

জমকালো অনুষ্ঠান ছাড়াই বিয়ে হলে আমির খান কন্যা এরা খানের।

7500mAh-এর পাওয়ারফুল ব্যাটারীর সাথে দামদার ফোন লঞ্চ করলো Nokia, দেখে নিন বৈশিষ্ট্য এবং ফির্চাস।।।

সরকার অ্যালার্মের রাজ্যের ষষ্ঠ এবং শেষ বর্ধনের কাজ করে