মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক।।

মালয়েশিয়ার কোটা টিংগি এলাকায় ১৭১ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। কলিং ভিসায় গিয়ে তিন মাসেরও অধিক সময় বেতন না পেয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হয়েছেন তারা।

গত ২০ ডিসেম্বর ১৭১ বাংলাদেশিকে আটকের ঘটনাটি ঘটে। কোটা টিংগি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসেন জামোরা এ তথ্য নিশ্চিত করে

জানা গেছে, আটককৃতরা দেশটিতে গিয়ে তিন মাসেরও বেশি সময় বেকার বসে থাকলেও এজেন্ট তাদের কোনো কাজ দেয়নি। এরপর ২০ ডিসেম্বর পুলিশ রিপোর্ট করার জন্য তারা নিজেদের বাসস্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বেয়ু দামাই থানার উদ্দেশ্য ১৭১ জন বাংলাদেশি লম্বা লাইন ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে গত বুধবার তাদের আটক করে।


Comments

Popular posts from this blog

জমকালো অনুষ্ঠান ছাড়াই বিয়ে হলে আমির খান কন্যা এরা খানের।

7500mAh-এর পাওয়ারফুল ব্যাটারীর সাথে দামদার ফোন লঞ্চ করলো Nokia, দেখে নিন বৈশিষ্ট্য এবং ফির্চাস।।।

সরকার অ্যালার্মের রাজ্যের ষষ্ঠ এবং শেষ বর্ধনের কাজ করে