নির্বাচনে নতুন রেকর্ড করলেন হিরো আলম।
দ্বাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম জামানত হারিয়েছেন। বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে লড়ছেন হিরো আলম। এর আগে তিনি নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, জামানত রাখার জন্য একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) কমপক্ষে এক-অষ্টমাংশের বেশি ভোট দিতে হবে। তবে এবারের নির্বাচনে হিরো আলম পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।
Comments
Post a Comment