শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস।
চলতি মাসে দুটি মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এ ছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
সাধারণত জানুয়ারিতে দেশে শীতের দাপট থাকে। এ বছরও এর ব্যতিক্রম না হওয়ারই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে। এ ছাড়া জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।জানুয়ারি দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের দিন শীত এবং কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।
Comments
Post a Comment